বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কানাডার মতো সম্ভাবনাময় বাজারে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ বিশেষ করে হাই-এন্ড এবং বৈচিত্র্যময় পোশাক পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য সহযোগিতা প্রদানের জন্য কানাডাতে বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমানকে অনুরোধ জানান। বিজিএমইএ সভাপতি গত ১৪ সেপ্টেম্বর অটোয়ায় কানাডাতে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্থাটির পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবও এসময় উপস্থিত ছিলেন।
ফারুক হাসান হাই কমিশনারকে তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থতি বিশেষ করে কোভিড-১৯ এর কারনে সৃষ্ট নজিরবিহীন সংকট এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে শিল্প কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তা অবহিত করেন।
আলোচনায় তিনি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ভবিষ্যত করণীয় বিষয়গুলো, বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন পন্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন, বাজারের বৈচিত্রকরণ এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন।
তিনি হাই কমিশনারকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিবাচক গল্পগুলো বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক ও পরিবেশগত খাতে টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রে শিল্প যে অসাধারন অগ্রগতি সাধন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্যও অনুরোধ জানান।
তিনি ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তোরণের পর ১২ বছরের জন্য বাংলাদেশের জন্য বানিজ্য সুবিধা অব্যাহত রাখতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের প্রচেষ্টা ও ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
ফারুক হাসান ড. খলিলুর রহমানকে কানাডায় বসবাসরত অনাবাসী বাংলাদেশীদেরকে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে, তার উপায় খুঁজে বের করার জন্য সহযোগিতা প্রদানেরও অনুরোধ জানান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
