তালেবানের কাছ থেকে সম্প্রতি একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে তালেবান জাতিসংঘের কর্মীদের সুরক্ষা ও নারী অধিকার নিয়ে কথা বলেছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের সঙ্গে কথা বলেছেন গুতেরেস। তিনি বলেন, ‘ত্রাণসহায়তা নিয়ে তালেবানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের বৈষম্য ছাড়া পুরো আফগানিস্তানজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে।’
তালেবানের সঙ্গে এসব ব্যাপারে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এসব ইস্যুতে তালেবান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তালেবানের সঙ্গে জাতিসংঘের এই আলোচনা শুরু হয়েছে চলতি মাসের শুরুর দিকে। এ জন্য জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন।
গত মাসে কাবুল দখল করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর কয়েকদিন পর তারা মন্ত্রিসভা গঠন করে। সরকার গঠনের পর বেশকিছু ব্যাপারে কঠোর হয়েছে তালেবান। দেশটিতে নারী-পুরুষের পড়ালেখায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। নারীদের কর্মস্থলে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি পুরুষদের জন্য ৪০০ খেলার অনুমোদন দিলেও সম্ভাবনাময় আফগান নারীদের জন্য কোনো খেলার অনুমতি দেওয়া হয়নি।
এ ছাড়া তালেবানের কঠোর শাসনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ। ওই অঞ্চলে শরণার্থী সংখ্যা বাড়ছে ও মানবিক সংকট প্রকট হচ্ছে। এসব ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
