পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির শুরু করে। এর কারণেই জিয়াউর রহমানকে সকল অপরাজনীতির জনক বলা হয়। এসময় মানুষের কোনো অধিকার ছিল না। জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করছে, বিদেশে অর্থ পাচার করেছে। তাদের সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সর অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন। দেশের জন্য গৌরবময় এ অবস্থান আওয়ামী লীগই এনেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে।
নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, আইন সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
