বাংলাদেশি কোম্পানি সোলশেয়ার চলতি বছর পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের মর্যাদাপূর্ণ ‘দ্য আর্থশট প্রাইজ’ প্রতিযোগিতায় ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। জলবায়ু ক্যাটাগরিতে তিন ফাইনালিস্টের একটি নির্বাচিত হয়েছে সোলশেয়ারের প্রকল্প ‘সোলবাজার’।
গতবছর যুক্তরাজ্যের রয়্যাল ফাউন্ডেশন দ্য আর্থশট প্রাইজ ঘোষণা করে। এ পুরস্কারের ঘোষণা দেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রখ্যাত প্রকৃতি বিষয়ক ইতিহাসবিদ ডেভিড অ্যাটেনরোরো।
জাতিসংঘের ২০৩০ সাল মেয়াদি স্থিতিশীল লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব পরিবেশ সুরক্ষায় পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। চলতি ২০২১ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে পাঁচ ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে। চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান নির্বাচনের আগে প্রতি ক্যাটাগরিতে তিনজন করে ফাইনালিস্ট নির্বাচিত হবে। এরমধ্যে প্রথম বছরেই একটি বাংলাদেশি কোম্পানি ফাইনালিস্ট নির্বাচিত হলো।
সোলশেয়ার প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। এটি প্রতিষ্ঠা করেন জার্মান নাগরিক ড. সেবাস্টিন গ্রো। সমকালের সঙ্গে আলাপে তিনি জানান, ২০১৪ সালে সৌরশক্তি বিষয়ে পিএইচডি গবেষণার জন্য তিনি বাংলাদেশে আসেন। তার স্ত্রী বাংলাদেশি নাগরিক। ২০১৫ সালে তিনি বাংলাদেশি অংশীদারদের নিয়ে প্রতিষ্ঠা করেন সোলশেয়ার। এর মূল লক্ষ্য ছিল পরিবেশবান্ধব সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এজন্য তিনি সোলশেয়ারের পক্ষ থেকে সোলবাজার প্রকল্প হাতে নেন। সেই প্রকল্প এখন বিস্তৃত হয়ে সারাদেশে সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে ৭৬টি গ্রিড স্থাপন করেছে। এসব গ্রিডের মাধ্যমে বর্তমানে প্রায় আড়াই হাজার পরিবারের ১০ হাজার মানুষ স্বল্পমূল্যে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এ বিদ্যুতের বিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন গ্রাহকরা। আবার যারা এ বিদ্যুৎ ব্যবহার করছেন, তারা স্বল্প আয়ের মানুষ।
এছাড়া এই প্রকল্পের আওতায় ইজিবাইক ও ব্যাটারিচালিত মিশুকের জন্য পরিবেশবান্ধব উন্নত ব্যাটারি এবং সৌর বিদ্যুতের মাধ্যমে এগুলো রিচার্জ করার সুযোগ দেওয়া হচ্ছে নামমাত্র খরচে।
ড. সেবাস্টিন আরও জানান, বর্তমানে সোলশেয়ারের ছয়জন পরিচালক আছেন। এরমধ্যে তিনজন বাংলাদেশি এবং তিনজন জার্মান নাগরিক।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
