সিলেটে-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের জাতীয় সংসদে প্রথম ভাষণ তার নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় সংসদে দেওয়া তার বক্তব্য শুনে সকলেই প্রশংসা করছেন।
তরুণ এই সংসদ সদস্য বৃস্পতিবার দুপুরে সংসদে মাত্র ৮ মিনিটের বক্তব্যে সকল দাবি দাওয়া তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন। রাজনীতিক সচেতন মহল বলছেন, নবীন এই সংসদ সদস্য সংক্ষেপে চমৎকার বক্তব্য দিয়েছেন। স্পীকার নির্ধারিত ৪ মিনিট সময় বাড়িয়ে ৮ মিনিট করে তাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেন।
হাবিবুর রহমান হাবিব সংসদে দাঁড়িয়ে প্রথমে নির্বাচনী ইশতেহারে ঘোষিত নান্দনিক সিলেট ৩ গড়ার বেশ কয়েকটি দাবি তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেন। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট নিহত সকলকে স্মরণ করে এমপি হাবিব বলেন, তার মা-বাবাকে খুব মনে পড়ছে, এ সময় তিনি আবেগআপ্লুত হয়ে পড়েন। পরে নিজেকে সামলে নিয়ে এমপি হাবিব বলেন, আমার মা-বাবা আজ এই পৃথিবীতে নেই। ছোটবেলা তারা শিক্ষা দিয়েছিলেন মানুষের সেবা করার জন্য, আজ তারা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।
এমপি হাবিবুর রহমান হাবিব সিলেটের সূর্য সন্তান প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজী, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এসএম কিবরিয়া, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরানসহ প্রয়াত নেতৃবৃন্দের কথা উল্লেখ করেন।
এমপি হাবিব তার বক্তব্যে সুরমা, কুশিয়ারা ও হাকালুকি বিধৌত ঊর্বর ভূমি বেষ্টিত সিলেট-৩ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ৯শ ৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪শ ৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা শাহ্জালাল সার কারখানা প্রকল্পটি বাস্তবায়নসহ দেশের ৪র্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে বলে সংসদকে জানান। তিনি সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের দাবি জানান। একই দাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও ডিও লেটার দিয়েছেন বলে সংসদকে অবহিত করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
