মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মেক্সিকোর জাতীয় প্রাসাদে এই পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবার্ড। পরিচয়পত্র পেশকালে মেক্সিকোর সরকার এবং জনগণের জন্য বিশেষত মেক্সিকোর স্বাধীনতা অর্জনের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রাষ্ট্রপতির আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর, রাষ্ট্রদূতকে মেক্সিকোতে আন্তরিকভাবে স্বাগত জানান। রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এ সময় তিনি বাংলাদেশ সফরে আসলে তাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতি উত্তরে রাষ্ট্রপতির আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে যে কোনো সময়ে মেক্সিকোতে সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। সেইসাথে, মেক্সিকোতে তিনি রাষ্ট্রদূত আবিদা ইসলামের সফল কার্যক্রম কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মেক্সিকোর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর এবং দূতালয় প্রধান মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
