বেলজিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ভোট প্রদানের মাধ্যমে ইসলামিক কালচার সেন্টার মসজিদ ব্রাসেলস’র পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আজহার প্রধান নির্বাচন কমিশনার ও সাফিউল ইসলাম এবং সাইদুর রহমান প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদ পরিচালনা গঠনতন্ত্র অনুযায়ী ৮ সদস্যের মধ্যে নির্বাচনের পূর্বেই দুইজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন, সহিদুল হক ও মোহাম্মদ সেলিম। বাকি ৬টি পদের জন্য ৪টি প্যানেল থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছানোয়ার আলী ছিদ্দীক প্যানেল ৪১৮ ভোট পেয়ে প্রথম, আলী সৈয়দ আশীক ৪১০ ভোট পেয়ে দ্বিতীয় ও মোফাজ্জল হোসেন ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করাসহ তিনটি প্যানেল থেকে ৬ জন সদস্য নির্বাচিত হন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা,ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
