অস্ট্রেলিয়া প্রবাসী এক বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়ে ফেঁসে গেছেন মনির হোসেন মুন্না নামে এক যুবক। গতকাল সোমবার মধ্যরাতে তাকে রাজধানীর পল্লবীর ৬ নম্বর সেকশনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। মুন্নার দেওয়া তথ্যমতে রাতেই তার ভাইয়ের বাসা থেকে উদ্ধার করা হয় পুরো টাকা।
এ ঘটনায় মঙ্গলবার পল্লবী থানায় মামলা দায়ের করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফকরুল আলম রিয়ার ভাই ভুক্তভোগী মো. দিদারুল আলম মজুমদার। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মুন্নাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তারিক উর রহমান শুভ সময়কে বলেন, ‘দিদারুল আলমের ছোট ভাই রিয়া অস্ট্রেলিয়া প্রবাসী। রিয়া তার বন্ধু মোজাম্মেল হোসেন জনির কাছে ১০ লাখ ২০ হাজার টাকা পেতেন। সেই টাকা ফেরত চাইলে মোজাম্মেল হোসেন টাকা নেওয়ার জন্য রিয়াকে লোক পাঠাতে বলেন। রিয়া বিষয়টি জানান তার বড় ভাই দিদারুল আলমকে। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফোন করে বন্ধু মনির হোসেন মুন্নাকে মোজাম্মেলের বাসায় গিয়ে তার কাছ থেকে পাওনা টাকার একটি চেক আনার জন্য অনুরোধ করেন।’
তারিক উর রহমান শুভ আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে চেক সংগ্রহ করে বিকেল পৌনে ৪টার দিকে মোজাম্মেল হোসেনকে ফোন করে মুন্না জানান, পল্লবীর ব্রাক ব্যাংক শাখা থেকে ১০ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার সময় পল্লবীর ৬ নম্বর সেকশনের সি-ব্লকে মিল্কভিটা মার্কেটের পেছনের রাস্তায় অচেনা ৪/৫ জন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে পুরো টাকা নিয়ে গেছে।’
মোজ্জাম্মেল ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে রিয়ার কাছে ফোন করে বিষয়টি জানান এবং মুন্নাকে থানায় গিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দেন। মুন্না থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানালে এসআই শুভসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে ঘটনার সত্যতা না পেয়ে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দেন।
পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুন্না নিজেই টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেন। তার তথ্যমতে রাত ১১টার দিকে পল্লবীর ৬ নম্বর সেকশনের সি-ব্লকস্থ ২ নম্বর সড়কের ৯ নম্বর বাসার নিচতলায় মুন্নার বড় ভাইয়ের কক্ষ থেকে পুরো টাকা উদ্ধার করে পুলিশ। পরে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হলে গ্রেপ্তার দেখানো হয় মুন্নাকে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
