যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠান্ডা মাথার খুনি হিসেবে আদালত কর্তৃক স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।
বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সিটির কর্মকর্তারা সেটি খুলে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার ঘাতক। তার নামে ওই সড়কের নামকরণের পর আমরা মেয়র অফিসে আপত্তি জানিয়েছিলাম। অবশেষে সিটি মেয়র ব্র্যান্ডন এম স্কট অনুধাবন করেছেন যে, এমন একজন মানুষকে এভাবে সম্মান জানানো উচিত হয়নি।’ মেয়রের নির্দেশে সিটির ট্রান্সপোর্টেশন ডিভিশনের কর্মকর্তারা ওই নামফলকটি সরিয়ে নিয়ে গেছেন বলে শামীম চৌধুরী জানান।
প্রবাসী বিএনপির নেতা-কর্মীদের উল্লাসের মধ্যে গত ২০ জুন নগর প্রশাসনের পক্ষ থেকে ওই নামফলক উন্মোচন করা হয়েছিল। সেটি সম্ভব হয়েছিল ম্যারিল্যান্ড স্টেট বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাজলের চেষ্টায়। জিয়াউর রহমানের নামে এই সড়কের নামকরণ করার পর প্রবাসীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বাল্টিমোর সিটি এবং ম্যারিল্যান্ড স্টেট প্রশাসনে আবেদন জানিয়েছিলেন সেটা নামিয়ে ফেলার জন্য।
নামফলকটি সরিয়ে নেয়ার সাথে সাথে বাল্টিমোর সিটির সারাটোগা স্পটে ছুটে যান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় সহ অন্যান্যরা।
স্পট থেকে ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা শিব্বীর আহমেদ বললেন, বাল্টিমোরের কর্তৃপক্ষ নামফলক নামিয়ে ফেলায় প্রবাসীরা ‘আনন্দিত’ হয়েছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষ শক্তির বিজয় হয়েছে।
জুয়েল বড়ুয়া বলেন, খুনি জিয়ার নাম রাস্তা থেকে সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দেওয়ান আরশাদ আলী বিজয় বলেন, সত্যকে কোনদিন ধামাচাপা দিয়ে রাখা যায়না। খুনিচক্র দেশে বিদেশে প্রপাগান্ডা ছড়িয়ে স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে লীপ্ত রয়েছে। এ ব্যাপারে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে জিয়াউর রহমানকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। একদল লোক মার্কিন প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন, আমরা লাগাতার চেষ্টায় সেটি সংশোধনে সক্ষম হলাম।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
