প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে পঞ্চমবছরে পা রাখলো মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী সংবাদ-কর্মীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া।’
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার এক ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন।
এছাড়াও সাংবাদিক নেতারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণে তথ্যধর্মী প্রতিবেদন সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহবান জানান।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দি ডেইলী ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, এটিএন বাংলার কারেন্ট এফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, মাইগ্রেশন প্রধান, ব্র্যাক শরিফুল হাসান, দৈনিক সমকাল (অনলাইন) বার্তা সম্পাদক গৌতম মন্ডল, বাংলাভিশনের অভিবাসন বিষয়ক সিনিয়র সাংবাদিক মিরাজ হোসেন গাজী ও ডেইলি ষ্টারের কূটনৈতিক সাংবাদিক পরিমল পালমা।
আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সহ-সভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধক্ষ মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক অরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আবীর, সদস্য সৌরভ, মেহেদী হাসানসহ অন্যান্যরা যুক্ত ছিলেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
