প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন। ঐদিন স্থানীয় সময় সকাল ১১ টায় জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
তবে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি দেখা দিলে তার এ সফরসূচির পরিবর্তন হতে পারে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ জাতিসংঘের ৭৬তম হাইব্রিড সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তা পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ও কখন জাতিসংঘে ভাষণ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর তিনি ৭৬তম হাইব্রিড সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
অন্যান্য বছরের ন্যায় এবারে তিনি কোন পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে জেএফকে বিমানবন্দরে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি এবং তার ভাষণের দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
