যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক যানসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র তালেবানের কাছে ফেরত দিয়েছে ইরান। তালেবান রাজধানী কাবুল দখল শুরু করলে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা এসব যান ও অস্ত্র নিয়ে ইরানে চলে গিয়েছিল।
আমওয়াজ মিডিয়া নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সাবেক আফগান সেনাবাহিনীর সদস্যরা যেসব অস্ত্র ও যান ব্যবহার করতো তার প্রায় সবকিছু তালেবানের কাছে ফেরত পাঠিয়েছে তেহরান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেছেন, প্রায় সবকিছু একসঙ্গে ফেরত পাঠানো হয়েছে। তবে কিছু সংখ্যক যান রেখে দেওয়া হয়েছে। এগুলো ফেরত পাঠাতে হলে নতুন সরকারের সঙ্গে চুক্তি প্রয়োজন। কবে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আফগানিস্তানের সামরিক বাহিনীকে ২০ হাজার ৮০০ কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
