বর্তমান আওয়ামী লীগ সরকারকে জবর দখলকারী সরকার হিসেবে অভিহিত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘এই সরকার গরিবের শত্রু। যারা ছাত্র, শিক্ষক, অভিভাবক আছেন তাদের প্রত্যেকের কাছে বলি, ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরামের সঙ্গে আরও ছাত্ররা মিশবেন। যদি অতি তাড়াতাড়ি জবাব না পান তাহলে সেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষক-অভিভাবকের বৃহত্তর আন্দোলন শুরু হবে।’
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরাম আয়োজিত সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এক মানববন্ধনে মান্না এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লড়াই, এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নয়; গোটা ছাত্রদের মুক্তি পাবার লড়াই, শিক্ষাকে মুক্ত করার লড়াই। শিক্ষার যদি মুক্তি হয় তাহলে অশিক্ষা, কু-শিক্ষা, দুঃশাসন, ভোট চুরি, জোর করে ক্ষমতা দখল বন্ধ হয়ে যাবে। ওরা গদি ছাড়তে চায় না, ওদের ঠ্যাং ধরে টান দেব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘টাকা পাচারকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? লুটেরা যারা, টাকা পাচারকারী যারা; তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। যারা ক্যাসিনো করে, মেয়ে মানুষের ব্যবসা করে; এমন কোনও ব্যবসা নেই যা তারা করে না। পরীমণির নাম কেন বলেন? পরীমণি কী ব্যবসা করেছে তা জানি না। বলেছে কী কী দোষ? তার বাসায় কারা যেত তাদের নামের লিস্ট দিয়েছে? নামের লিস্ট দেবে না। ওরা শুধু গরিব মানুষগুলোকে ধরবে। বড়লোকদের নয়।’
মান্না বলেন, ‘বেগম জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। সে ঘর থেকে বের হতে পারেন না। কথা বলতে পারেন না। অথচ যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে, বিদেশে পাচার করে দিয়েছে; তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘সরকারকে বলতে হবে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। বলতে হবে বিশ্ববিদ্যালয় খুলবে কবে, কবে হল খুলবে। কত সময়ের মধ্যে টিকা দেওয়া হবে, সেটাও বলতে হবে।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
