আফগানিস্তান থেকে দেশে ফিরে এসেছেন ব্র্যাকের তিন বাংলাদেশি কর্মী। কাবুলে থাকা বাকি তিন কর্মীও নিরাপদে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়। ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, ‘আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।’
দেশটির দশটি প্রভিন্সে প্রায় তিন হাজার ব্রাককর্মী নিয়োজিত, যাদের মধ্যে ১২ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। তাদের ছয়জন দেশটি থেকে আগেই ফিরে আসেন। বাকি ছয়জনের মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ শনিবার আরও তিনজন ব্র্যাককর্মী বাংলাদেশে ফিরে আসেন। তারা গত ২২ আগস্ট কাবুল ত্যাগ করেন এবং সেখান থেকে কাজাকিস্তানে গিয়ে অবস্থান করছিলেন। সেখান থেকে আজ ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করেন।
এ ছাড়াও ব্র্যাকের অপর তিন বাংলাদেশী কর্মী এখনো কাবুলে অবস্থান করছেন। তারা নিরাপদে রয়েছেন। কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
