যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আইএস হামলার আশঙ্কা নিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে।
স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই উল্লেখ করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’
জানা গেছে, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের সুপারিশ মেনেই এ বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার নাগরিকদের দেশে ফেরানোর কাজ শেষ না হলে প্রয়োজনীয় ‘বিকল্প রাস্তা’ও খোলা রাখার কথা বলেছেন বাইডেন।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
