ইউএস সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শ্যুমার আবারো জোর দিয়ে বললেন, ‘লক্ষাধিক বাংলাদেশিসহ কাগজপত্রহীন বিদেশীদের সিটিজেনশিপ প্রদানে জো বাইডেন ও কমলা হ্যারিসের আন্তরিকতায় কোনই ঘাটতি নেই। তারা চেষ্টা অব্যাহত রেখেছেন, সাথে রয়েছি ডেমক্র্যাটরা। রিপাবলিকানরা প্রচন্ড বিরোধিতায় তা সিনেট ফ্লোরে যথানিয়মে পাশ করতে এখন পর্যন্ত সক্ষম হইনি।’
২০ আগস্ট নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে হোপ্যাগ সিটিতে লং আইল্যান্ড লেবার ফেডারেশনের অফিসে স্থানীয় স্টেট এ্যাসেম্বলীম্যান ফিল র্যামোজকে সাথে নিয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় তথা দক্ষিণ এশিয়ান মুসলমানদের ইস্যুতে খোলামেলা কথা বলেন সিনেটর চাক শ্যুমার। এতে বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেন। এক পর্যায়ে মুসলিম আমেরিকানদের পক্ষ থেকে নিউইয়র্কের এই ইউএস সিনেটরকে ইংরেজিতে প্রকাশিত কোরআন শরিফের একটি কপি প্রদান করেন বাংলাদেশি আমেরিকান গোলাম ফারুক শাহীন। সানন্দে তা গ্রহণের পর চাক শ্যুমার বলেন, শুদ্ধ মানুষের জীবন-যাপনে এ এক ঐতিহাসিক সত্যের ভিত্তি। আমি তা অবশ্যই আরো ভালোভাবে পাঠ করবো।
চাক শুমার বলেন, ট্রাম্পের আমলে মুসলিম আমেরিকান তথা অভিবাসীরা টার্গেট হয়েছিলেন। এখন আর সেদিন নেই। আমরা সবকিছুকে আমেরিকার নীতি-নৈতিকতায় ফিরিয়ে আনছি। মানবিকতার দৃষ্টিতে সোয়া কোটি কাগজপত্রহীন বিদেশীর ব্যাপারটি আমরা সামনে রেখেছি। সিনেটর শ্যুমার উল্লেখ করেন, ধর্মীয় এবং জাতিগত বৈষম্য ও বিদ্বেষমূলক হামলা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে সকলকে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে এ ব্যাপারে সুসম্পর্ক রাখতে হবে। অপরাধ করে কেউ যাতে পার না পায় সে ব্যাপারে কমিউনিটি নেতৃবৃন্দকেও আন্তরিক অর্থে সরব থাকা জরুরী।
লং আইল্যান্ডের এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন-সম্ভাবনার পাশাপাশি সমস্যা নিয়েও কথা বলেন এ্যাসেম্বলীম্যান র্যামোজ। তিনি ফেডারেল সরকারের সদয় দৃষ্টি আরো প্রসারিত করতে সিনেট লিডারের সহযোগিতা কামনা করেন। হৃদ্যতাপূর্ণ এ গোল-টেবিল বৈঠকে অংশগ্রহণকারি সকলেই চাক শ্যুমারের আন্তরিকতায় অভিভূত বলে জানা গেছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
