বাংলাদেশি আমেরিকান আর্টিস্টস ফোরাম আয়োজিত তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প চলছে ২০-২২ আগস্ট পর্যন্ত। পেনসিলভেনিয়ার পকোনো পাহাড়ের পাদদেশে ষষ্ঠ এ আয়োজনের স্লোগান ‘শিল্পের সাথেই থাকুন’।
সংগঠনের সভাপতি অর্থার আজাদ বলেন, একান্তভাবে প্রকৃতির মাঝে থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনা ও আড্ডা দিয়ে থাকি আমরা এই ক্যাম্পে। ১৫ জন চিত্রশিল্পী তিন দিন ধরে ছবি আঁকবেন। পরবর্তীতে এ নিয়ে এক্সিবিশন করা হবে। শিল্প সাহিত্য নিয়ে আড্ডা দেবেন কথা বলবেন। সর্বোপরি পুরোটা সময়ই আমরা থাকবো শিল্পের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ২০০৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর আমরা শিল্প সাহিত্য নিয়ে কর্মশালা, সেমিনার এবং আর্ট ক্যাম্প করে আসছি। আমাদের লক্ষ্য আমেরিকায় বসবাসকারী চিত্রশিল্পীদের সংগঠিত করে তাদের শিল্পকর্ম নিয়ে নানা প্রদর্শনীর আয়োজন করা।
আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী গ্যালারি ২১ এর প্রতিষ্ঠাতা শামীম সুব্রানা বলেন, সংগঠনটি আমাদেরকে সম্মিলিত হওয়ার সুযোগ দিয়েছে। এখান থেকে উৎসাহ নিয়ে আমরা আবারও নিয়মিত শিল্পচর্চা করে যাব।
পেনসিলভেনিয়ার পকোনো পাহাড়ের পাদদেশে ২২ একর জায়গা জুড়ে রনি শেখের বাড়ি। ছোট ছোট টিলা এবং সবুজের মধ্যে বসেছে আর্ট ক্যাম্প। অংশগ্রহণকারী চিত্রশিল্পী নিউইয়র্ক শহর থেকে এসেছেন মাতলুব আলি, তাজুল ইমাম, আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী, ওয়াহিদ আজাদ, জাহিদ শরিফ, মাহমুদুল হাসান রোকন, কায়সার কামাল জুয়েল, জেবুন্নেসা হেলেন, আলমা ফেরদৌসী লিয়া, জুলফিকার তারিক এবং রুদ্র জাহাঙ্গীর, লবানী থেকে সালমা কানিজ এবং বাফেলো থেকে শামীম সুব্রানা।
ব্যান্ডসঙ্গীত সোলস এর প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইমাম, নাট্যকর্মী সীতেশ ধরসংগীত শিল্পী মুক্তা ধর ওয়াহিদ আজাদ গান গেয়ে উজ্জ্বীবিত করেছেন চিত্রশিল্পীদের। আমন্ত্রিত অতিথিদের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত একশ দর্শনার্থী।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
