জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লস এঞ্জেলেসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট সন্ধ্যায় জাতীয় শোক দিবসের এই কর্মসূচী পালন করা হয় স্থানীয় বাংলাদেশ একাডেমি মিলনায়তনে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধুর পরিবারকেই হত্যা করা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল না, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ধ্বংস করা। এখনও এসব ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। তাদের বিরুদ্ধে প্রতিশোধের একমাত্র উপায় হচ্ছে উন্নত বাংলাদেশ গড়ে তোলা।

আলোচনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সেরনিয়াবাতের পুত্র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সের নিয়াবাত)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া আওয়ামিলীগের উপদেষ্টা ফিরোজ আলম ও স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মুক্তিযােদ্ধা আব্দুর রব মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক ডা: রবি আলম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুর রহমান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
