সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো নেই। আজ শনিবার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বসবে তার জন্য। পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘উনি (মুহিত) এখনো করোনা পজিটিভ। মুখে ঘা ছিল, সেটা সেরে গেছে। কিন্তু এখন উনার যে সমস্যা, শরীর অনেক দুর্বল। খাওয়া-দাওয়া সীমিত। দোয়া করেন, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়।’
পররাষ্ট্রমন্ত্রী বলনে, ‘পরশু (গত বৃহস্পতিবার) বেশি খারাপ ছিল। গতকাল একটু ব্যথা ছিল। সব কিছুই একটু কঠিন। আজকে ডাক্তারদের একটা বোর্ড বসবে, তারা ঠিক করবেন পরবর্তী করণীয় কী।’
উল্লেখ্য, গত ২৪ জুলাই করোনা শনাক্ত হয় ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল মাল আবদুল মুহিতের। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
