পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে। জানা গেছে, মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় পাসপোর্ট তৈরির কাজ থমকে গেছে। জানা গেছে, গত ১ মাস ধরে একটিও পাসপোর্ট প্রিন্ট হয়নি।
এক জরুরি বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে কারিগরি ত্রুটি সৃষ্টি হওয়ায় বিদেশে বাংলাদেশের সকল মিশনের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকে বন্ধ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যে সকল বাংলাদেশী নাগরিক পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২২ মে, ২০২১ তারিখ থেকে আবেদন জমা দিয়েছেন (যাদের পাসপোর্ট ডেলিভারি তারিখ ২২ আগস্ট, ২০২১ হতে) তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম ২২ আগস্ট, ২০২১ ইং থেকে কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। তবে সমস্যা সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে পাসপোর্টের আবেদন গ্রহণের কার্যক্রম যথারীতি চলবে। আকামা নবায়ন ও বাংলাদেশ ভ্রমণের প্রয়োজনে বিনামূল্যে দুই বছর পর্যন্ত বর্তমান পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি ও ট্রাভেল পারমিট ইস্যু কার্যক্রম চলমান থাকবে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
