গভীর শ্রদ্ধায় রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধুর সহর্ধমিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সেখানকার সময় অনুযায়ি গতকাল জুম প্লাটর্ফমে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, তাঁর জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলাচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা এবং ১৫ আগস্ট ১৯৭৫ রাতে নিহত সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ শেখ ফজিলাতুন নেছার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গমাতার আর্দশ বাঙ্গালি নারীদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। আহসান আরো বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে চিরদিন ছায়ার মতো থেকেছেন এবং বঙ্গবন্ধুকে জাতীয় ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক সংকটময় ও কঠিন মুহুর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নীরবে সহায়তা করে গিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা পরর্বতী দেশ বির্নিমাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বঙ্গমাতা শুধু জাতির পিতার সহধর্মিনী ছিলেন না, একই সাথে ছিলেন বাঙ্গালির মুক্তি সংগ্রামের অন্যতম অগ্রপথিক। রাষ্ট্রদূত সকলকে বঙ্গমাতার আর্দশে অনুপ্রাণিত হওয়ার আহবান জানান।
দূতাবাসের প্রথম সচিব এ এস এম সায়েম অনুষ্ঠান সঞ্চালন করেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এবং বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন। কম্যুনিটির বক্তাগণ বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আদর্শ অনুসরণের উপর জোর দেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন এবং কম্যুনিটির সদস্যবৃন্দ জুম মাধ্যমে অংশগ্রহণ করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
