আঠারো মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো ওমরাহ হজের দ্বার। আজ সোমবার (৯ আগস্ট) থেকে দুই ডোজ টিকা নেওয়া ওমরাহ হজ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। খবর আল জাজিরার।
রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক খবরে জানানো হয় সোমবার থেকে বিদেশি ওমরাহ হজ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করতে শুরু করবে দেশটি। তবে এক্ষেত্রে আগ্রহী হজ প্রত্যাশীকে অবশ্যই দুই ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়া হতে হবে। সঙ্গে রাখতে হবে করোনার টিকা নেওয়ার সনদপত্রও।
অবশ্য সব টিকা গ্রহণকারীরা সুযোগ পাবেন না। সৌদি আরব সরকার কেবল মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ওমরাহ প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করবে।
প্রথম দফায় বিভিন্ন দেশ থেকে যতগুলো আবেদন পড়বে তার মধ্য থেকে ৬০ হাজার জনকে সুযোগ দেওয়া হবে ওমরাহ পালন করার। এরপর আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়ানো হবে। এক সময় সেটা ২০ লাখও ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎসব হজ। হজের মাধ্যমে দেশটির বার্ষিক আয় হয় ১২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে হজ ও ওমরাহ পালনে করতে পারছিলেন না বিশ্বের বিভিন্ন দেশের প্রত্যাশীরা।
গেল বছর ও এই বছর সীমিত সংখ্যক হজ প্রত্যাশী সুযোগ পেয়েছিলেন হজ করার। আর ওমরাহ হজ সৌদি আরব বন্ধ করে দিয়েছিল ১৮ মাস আগে। অবশেষে খুললো ওমরাহ হজের দ্বারও।
উল্লেখ্য, ওমরাহ হজ বছরের যে কোন সময় করা যায়। ওমরাহর সময় মক্কা ও মদিনা সফর করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মুসলমান ওমরাহ পালন করতে যান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
