আমেরিকায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর ও বঙ্গমাতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মর্বাষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক কন্সুলেট, কলকাতা, এজেন্ট, তাসখন্দ, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হওয়ার খবর পাওয়া গেছে। অথচ লস এঞ্জেলেস কন্সুলেটে এমন কোন উদ্যোগই চোখে পড়েনি। ফলে এ নিয়ে স্বাধীনতার স্বপক্ষের মানুষ ও মরহুম শেখ কামালের ভক্তরা বিষ্ময় প্রকাশ করেছেন।
শেখ কামালের অনুসারীরা ক্ষোভের সঙ্গে বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা লস এঞ্জেলেস কন্সুলেটের উচিত ছিল। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ দূতাবাস সমূহে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়েছে, সেখানে কেনো লস এঞ্জেলেস কন্সুলেট এ আয়োজন থেকে পিছিয়ে গেলো সেটাই কমিউনিটির প্রশ্ন?
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
