ইস্ট লন্ডনের একটি পার্কে ২৩ বছর আগের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
লন্ডনের স্থানীয় গণমাধ্যম মাইলন্ডন নিউজে বুধবার বলা হয়েছে, ১৯৯৭ সালের ১৭ অক্টোবর গুলজার হুসেইন নামের ১৭ বছর বয়সী এক কিশোর তার বন্ধুকে নিয়ে ৩২ বছর বয়সী এক কর্মজীবী নারীকে কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কে ধর্ষণ করেন। গুলজারের বয়স এখন ৪০ বছর।
আরেক অভিযুক্ত ২০০৭ সালে ধরা পড়লেও গুলজারের অপরাধ প্রমাণিত হল এতদিন পর। সোমবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে তাকে হাজির করা হয়।
আদালত সূত্রের উদ্ধৃতি দিয়ে মাইলন্ডন নিউজ জানিয়েছে, ভুক্তভোগী নারী কাজের শেষে একটি পাবে যান সহকর্মীদের সঙ্গে। সেদিন রাত আটটার আগে পাব থেকে বেরিয়ে ট্যাক্সি খুঁজতে থাকেন। সেখানে গুলজার এবং তার বন্ধুর সঙ্গে দেখা হয়। এই দুই অপরাধী ট্যাক্সি খুঁজে দেয়ার কথা বলে ওই নারীকে পার্কের দিকে নিয়ে ধর্ষণ করেন।
ওই সময় ফরেনসিক রিপোর্টের মাধ্যমে গুলজারকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
মামলাটি ২০০৭ সালে আবার চালু হয়। তখন নুর হুসেইন নামের আরেক অপরাধী ধরা পড়লেও গুলজার অন্ধকারেই থেকে যান।
২০১৬ সালে নুর পুলিশকে গুলজারের বিষয়ে অবহিত করেন। তখন আবার ডিএনএ বিশ্লেষণ করা হয়। এরপর ২০১৭ সালে তাকে গ্রেপ্তারের পর অভিযুক্ত করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
