বাংলাদেশ থেকে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে দেশে আটকে পড়া প্রবাসীদের আমিরাত যাওয়ার বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত সংবাদের কারণে এ বিভ্রান্তি তৈরি হয়।
গত মঙ্গলবার খালিজ টাইমস তাদের অনলাইনে বাংলাদেশসহ ১১টি দেশের যাত্রীরা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আমিরাত প্রবেশে অনুমতি পেয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। এমন খবরে প্রবাসীদের মাঝে আমিরাত ফিরে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়।
তার ঠিক কয়েক ঘণ্টা পর আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করে। তারা জানায়, এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার যাত্রীরা শুধু ট্রানজিট সুবিধা নিতে পারবে।
তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা ও নেপালের আটকে পড়া যাত্রীরা স্বাভাবিক ফ্লাইটে আরব আমিরাত ফিরতে পারবেন। এক্ষেত্রে ভ্রমণে ইচ্ছুক যাত্রীরা ভ্রমণের অন্তত ১৪দিন আগে ২ ডোজ টিকা গ্রহণ করা থাকতে হবে এবং টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
