পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে সেসময় প্রবাসে বসবাসরত দেশপ্রেমিক বাঙালি নেতৃবৃন্দ বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে জনমত সৃষ্টিতে যে অসামান্য অবদান রাখেন, তা বাঙালি জাতি কখনও ভুলতে পারবে না। তিনি বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর জনমত স্বাধীনতার পক্ষে আসে। ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয় এবং স্বাধীনতার পর পরই অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পরিবেশমন্ত্রী শুক্রবার বিকেলে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্হাপিত বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ডেন অফ পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মরহুম আলহাজ উস্তার আলীর কবর জিয়ারতকালে উপস্থিত স্থানীয় বাঙালি কমিউনিটির সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করছে। শুধু জাতীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও তাঁদের এই অবদান আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।
এসময় মন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, দেশের এবং এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া মরহুম উস্তার আলীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, জুড়ী-বড়লেখার প্রবাসী নাগরিকগণ এবং মরহুম উস্তার আলী সাহেবের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
