বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলমের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ১৯৭১ সালে ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) নামে প্রথম বাংলাদেশি সংগঠন প্রতিষ্ঠা করে সেখান থেকে স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ করেছেন।
তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ভারমন্ট ও মেইন অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব নিউ ইংল্যান্ড (বেইন) এর বর্তমান ও সাবেক কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ খোরশেদ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
গত বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি একজন ভাষাসৈনিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করে খোরশেদ আলম পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসক ছিলেন। এ ছাড়া তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থসচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থসচিবের দায়িত্ব পালন করেছেন।
১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলার রামনগরে জন্মগ্রহণ করেন খোরশেদ আলম। পেশাগত জীবনে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন। আর্থিক খাত কর্মসূচির আওতায় তিনি আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
