দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করে ফেলেছে ইরাক ও যুক্তরাষ্ট্র সরকার।
তবে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় এখনই মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘চিরকালীন যুদ্ধের’ অবসান ঘটানোর কথা বলেছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিপি) সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য সিরিয়ায় মোট ৯০০ মার্কিন সেনা মোতায়েন থাকবে।
এ ব্যাপারে এখনই কোনো পরিবর্তনের কথা বলা যাবে না। তবে পলিটিকোর কাছে মার্কিন ওই কর্মকর্তা নিজের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।
বাইডেন প্রশাসনের ওই সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সিরিয়ায় আমরা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করছি। এটি বেশ সফল হয়েছে এবং এটি আমরা চালিয়ে যাব।’
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যখন বিতর্ক চলছে, তখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে এই প্রতিবেদন প্রকাশ হলো।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি হোয়াইট হাউসে বৈঠক করেন এবং তারা একটি চুক্তিতে উপনীত হন যে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ মিশন চলতি বছরের মধ্যেই শেষ হবে।
তবে ইরাকে যে আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে তাদেরকে প্রত্যাহার করা হবে না বরং তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করবে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
