যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সির উদ্যোগে ‘বাংলাদেশ মেলা’।
মেলাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়াম পরিণত হয়েছিল বাংলাদেশিদের উৎসব মুখর স্থানে।
এ মেলা সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশিদের রমনা বটমূলের বৈশাখি মেলা বা চট্টগ্রামের লালদিঘীর জব্বারের বলিখেলার মত আনন্দ উচ্ছাসে ভরপুর হয়।
মেলায় যোগ দিতে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশিরা চাকরি থেকে ছুটি নিয়েছিলেন। বিদেশে বসে দেশীয় সংস্কৃতির স্বাদ নিতে উপস্থিত হয়েছিল সাউথজার্সীতে বসবাসরত স্কুল-কলেজের ছেলেমেয়েরাও।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান, তাদের সংগঠন একটি সুন্দর মেলা আয়োজনের মাধ্যমে একদিকে প্রবাসীদের আনন্দ দেয়, অন্যদিকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জহিরুল ইসলাম বাবুল আরও জানান, ২০১৮ সালের মতো এই মেলা থেকে আয়কৃত অর্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও এই মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম রাজনীতিবিদদের বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল কাদের। এবারের মেলার আহ্বায়ক ছিলেন গিয়াসউদ্দিন পাঠান এবং সদস্য সচিব ছিলেন মো. আইয়ুব।
মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলুল কাদের। এরপর যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মেলায় খাবার ও পোশাকসহ হরেক রকমের দোকান, র্যাফেল ড্র প্রর্ভতির ব্যবস্থা ছিল। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, নাজু আকন্দ এবং মুমু।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
