যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বহু বছর ধরেই। পাল্টাপাল্টি দোষারোপও চলছে। সম্প্রতি দুই দেশ একে অপরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এ প্রেক্ষাপটে আশার বার্তার নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের নতুন রাষ্ট্রদূত শিন গ্যাং
বুধবার রাতে ওয়াশিংটন পৌঁছে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বন্ধুত্বের বার্তা দেন।
রাষ্ট্রদূত বলেন, আমি যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত হতে পেরে গর্বিত। ৫০ বছর আগে হেনরি আলফ্রেড কিসিঞ্জার গোপনে চীন সফর করে চীনের দরজা খুলে দিয়েছিলেন। শীতলযুদ্ধের সময় দুই দেশ একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। তাই কিসিঞ্জারকে গোপনে চীন সফর করতে হয়েছিল। ৫০ বছর পর আমি যুক্তরাষ্ট্রে চীনের একাদশ রাষ্ট্রদূত হিসেবে এসেছি। আমি বিশ্বাস করি, দু’দেশের দরজা পরস্পরের জন্য খোলা রয়েছে এবং কখনও তা বন্ধ হবে না।
যুক্তরাষ্ট্রে চীনের নব-নিযুক্ত রাষ্ট্রদূত আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দুটি বড় দেশ, যাদের ভিন্ন ইতিহাস ও সংস্কৃতি, ভিন্ন সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের ভিন্ন পথ রয়েছে। দু’দেশের সম্পর্কও উন্নয়নের নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমানে উভয়কে অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আবার সামনে বিরাট সুযোগও রয়েছে। দু’দেশের সম্পর্কের উন্নয়ন বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত আরও বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রায়ই বলেন-সামনে পাহাড় পড়লে পথ নির্মাণ করতে হবে, জল পড়লে সেতু নির্মাণ করতে হবে। আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সবকিছুই সম্ভব। আমি দু’দেশের নেতৃবৃন্দের বক্তব্যের আলোকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সেতু গড়ে তুলবো এবং উভয় দেশের সম্পর্কের ভিত্তি সুরক্ষা করব।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
