ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী আদিত্য মিশ্রের সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। গতকাল সোমবার নয়াদিল্লিতে শ্রী আদিত্য মিশ্রের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়েছে, আলোচনায় শ্রী আদিত্য মিশ্র তার প্রতিষ্ঠানের কার্যক্রম ও বাংলাদেশ স্থল সীমান্তের ভারতীয় অংশে অবস্থিত বন্দর এলাকায় স্থাপিত সমন্বিত চেকপোস্টসমূহের কর্মপদ্ধতি সন্বন্ধে হাইকমিশনারকে অবহিত করেন। এসময় হাইকমিশনার মোহাম্মদ ইমরান সাম্প্রতিক সময়ে সমন্বিত চেকপোস্টগুলো পরিদর্শনে তার অভিজ্ঞতা বিনিময় করে আশা প্রকাশ করেন যে, সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। তিনি যাত্রীদের যাতায়াত ও পণ্য আমদানি-রপ্তানি সহজতর করার জন্য উভয় দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এসকল সমন্বিত চেকপোস্ট ইমিগ্রেশন, কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বিভাগসমূহ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একই ছাদের নিচে সমন্বিতভাবে কাজ করে থাকে। এতে যাত্রী চলাচল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সুফল পাওয়া যায়। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সমন্বয়কারী প্রতিষ্ঠান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
