কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই সহযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। অশ্রুসিক্ত কণ্ঠে তারা উল্লেখ করেন, করোনার থাবায় প্রথিতযশা শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা হারিয়ে যাচ্ছেন। ফকির আলমগীরের মতো সজীব একজন মানুষও রক্ষা পেলেন না এই মহামারির কবল থেকে। একাত্তরের দিনগুলো ছাড়াও পরবর্তী সময়ে ফকিরের স্মৃতিচারণ করেন এই দুই কণ্ঠযোদ্ধা।
ফকির আলমগীরের মৃত্যু সংবাদ জানার পরই সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা এক শোক সভার আয়োজন করে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। ফকির আলমগীরের স্মৃতিচারণের পর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য শামীম আকতার শরিফ, আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন এবং এ টি এম মাসুদ। অনুষ্ঠানে সদ্য প্রয়াত এই কণ্ঠযোদ্ধার প্রতি সম্মান জানাতে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। সবশেষে আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে বিশেষ মোনাজাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফকির আলমগীরসহ অন্য সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
