ওমানের মাসকট শহরে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় রফিকুল ইসলাম ইমন (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার কাজী বাড়ির আবুল কালামের ছেলে।
গত শুক্রবার রাত ১১টায় ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী শরিফুল ইসলাম দিদার। তিনি জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন ছিলেন তৃতীয়। জীবিকার তাগিদে তার বড় ভাই নজরুল ইসলাম সুমনের সহযোগিতায় ২০১৫ সালে ওমানে পাড়ি জমান ইমন। ওমানের মাসকট শহরে ভবন তৈরির একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ নেন। ওমানে যাওয়ার পর আর দেশে ফেরেননি তিনি।
বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকালে ইমন তার মায়ের সঙ্গে মোবাইলে কথা বলে নিজের কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে বড় একটি ক্যারন মেশিনে উঠে বহুতল ভবনের কাজ দেখছিলেন তিনি। এ সময় ভবনের ওপর থেকে লোহার একটি অংশ তার মাথায় পড়লে অচেতন হয়ে পড়েন। পরে কোম্পানি লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যায় ইমনের মৃত্যুর খবরটি তার বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছেলেকে হারানোর শোকে মুর্চ্ছা যাচ্ছেন ইমনের মা। ইমনের লাশ দেশে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
