বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
তিনি লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে ‘Bangladesh the New Frontier; Investment opportunities for foreiegn investors and Expartristes’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান। সেমিনারটি আয়োজন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র। এতে সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালমান এফ রহমান বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ জরুরী।’
সেমিনারে সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিশেষ সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, ‘বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করেছে। তিনি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।’
কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খুরশিদ-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন বাংলাদেশে বিনিয়োগের আইসিটি সুবিধাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে ব্যবসায়ীগণ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সেমিনারের আরও অংশগ্রহণ করেন US-Bangladesh Business Forum (USBBF)-এর সদস্য ম্যাসন ইয়োস্ট, স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন, লস এঞ্জেলেসের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আমেরিকান নাগরিক এবং বাংলাদেশি আমেরিকান প্রবাসী ব্যবসায়ীগণ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
