৩১ জুলাই শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলনের ‘মিট দ্যা প্রেস এ্যান্ড ফোবানা লিডার্স এবং ঈদ মেলা’। স্বাগতিক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে ২১ জুলাই জানানো হয়েছে বিকাল ৬ টায় এ অনুষ্ঠান ওয়েন্ডহ্যাম গার্ডেন ম্যানাসাস হোটেল বলরুমে (Wyndham Garden Manassas, 10800 Vandor Ln, Manassas, Virginia 20109) শুরু হবে।
হোটেলে রাত্রী যাপনে আগ্রহীদেরকে ‘ফোবানা ২০২১’ কোড ব্যবহার করে ছাড়মূল্য প্রতিরাত ৭৯ ডলার করে বুকিং দেয়া যাবে। অনুষ্ঠানে ফোবানার গান ‘বন্ধন’ (BANDHAN) এর অডিও রিলিজ করা হবে। অনুষ্ঠানে সাংবাদিক, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য ও উপদেষ্টা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, আসছে থ্যাঙ্কসগীভিং উইকেন্ডে (নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ, শুক্র, শনি ও রবিবার) ওয়াশিংটন ডিসিতে দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। সম্মেলনের আয়োজক ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
Bangladesh Pratidin
সম্মেলনে দেশ ও প্রবাসের লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবী-শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন পর্বে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।
‘৩৫তম ফোবানা সম্মেলন ২০২১’ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের কনভেনর জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০, সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এর যোগাযোগ করবার জন্য অনুরোধ জানানো হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
