বাংলাদেশের গারো সম্প্রদায় থেকে অস্ট্রেলিয়ায় প্রথম আইনজীবী হতে যাচ্ছেন এলিনোর রেমা। পরিবারের সঙ্গে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়া পাড়ি দেন তিনি।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম এসবিএসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটিতে ২০ জনের কিছু বেশি গারো সম্প্রদায়ের মানুষের বসবাস, যারা বাংলাদেশ থেকে সেখানে গেছেন। এলিনোর মাত্র পাঁচ বছর বয়সে মা-বাবার সঙ্গে দেশটিতে যান।
‘অন্য অভিবাসীদের মতো আমার মা-বাবা আমাকে আর বোনকে মানুষ করতে অনেক লড়াই করেছেন। মাথার ওপর একটা ছাদ নিশ্চিত করতে রাতদিন খেটেছেন,’ এলিনোর রেমা এসবিএসকে বলেন, ‘ছেলেবেলায় অনেক মানুষের ভিড়ে বড় হয়েছি। খুব আনন্দে দিন কাটতো। কিন্তু মা-বাবার চিন্তা ছিল আমার পড়ালেখা নিয়ে।’
এলিনোর নিউ সাউথ ওয়েলস থেকে অনার্স শেষ করেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন ল তে করেছেন ডিপ্লোমা। এখন তিনি স্নাতকোত্তর পড়ছেন।
এলিনোর রেমার নানাও লেখাপড়ার প্রতি ছিলেন যত্নবান। ময়মনসিংহ থেকে তিনি বিএ শেষ করেন। এরপর স্থানীয় স্কুলের প্রধানশিক্ষক হন।
‘আমার মায়ের পরিবার বাংলাদেশের উত্তরে ময়মনসিংহের বিরিশিরি অঞ্চলের, আমার নানা গারো সম্প্রদায় থেকে প্রথম কলেজ ডিগ্রী লাভ করেছিলেন, তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রী সম্পন্ন করে স্থানীয় স্কুলে শিক্ষকতা করেছেন।’
নিজের বাবা সম্পর্কে এলিনোর বলেন, ‘আমার বাবা বাংলাদেশের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এবং দাদা ছিলেন আমাদের সম্প্রদায়ের একজন প্রভাবশালী ব্যক্তি।’
এলিনোর বহুদিন বাংলাদেশে আসেন না। তার সব এখন অস্ট্রেলিয়া হলেও বাংলার পথঘাট আর গারো সম্প্রদায়ের মানুষ রয়েছে অন্তরে, ‘ঢাকায় ঘুরতে খুব ভালো লাগে। রাস্তার খাবার, স্থানীয় শপিং মলে খুব মজা হয়।’
‘আমার গ্রামের সবুজ দৃশ্য, তাজা মাছ, ভাইবোনদের কথা খুব মনে পড়ে।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
