যুক্তরাষ্ট্রে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণের হার। যারা টিকা নেয়নি, তারা আক্রান্ত হচ্ছে উদ্বেগজনক হারে। হোয়াইট হাউজ গভীর উদ্বেগের সাথে গতকাল শুক্রবার বলেছে, টিকা গ্রহণে অনীহা পরিহার করতে হবে নিজে এবং স্বজনের স্বাস্থ্য সুরক্ষার্থে।
সিডিসি’র (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন) পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি শুক্রবার ব্রিফিংকালে জানান, গত সাতদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের হার ৭০% বেড়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) দাঁড়ায় ২৬৩০০ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি বেড়েছে ৩৬% এবং গত সাতদিনে দৈনিক গড়ে হাসপাতালে ভর্তি হয় ২৭৯০ জন। একইভাবে করোনায় মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৬% বেড়ে দৈনিক গড়ে ২১১ জন হয়েছে।
এছাড়াও বেশ কয়েক সপ্তাহ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা একেবারেই কমে যাবার পর হঠাৎ করেই তা বাড়তে শুরু করেছে। সিডিসি বিশেষভাবে উল্লেখ করেছে, যেসব এলাকার মানুষ টিকা নেয়নি, তারাই আক্রান্ত হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক জীবনে ফেরার জন্যে কর্তৃপক্ষের সকল প্রয়াসকে হুমকির মুখে ঠেলে দিয়েছে টিকা নিতে অনীহা প্রকাশকারিরা।
সিডিসির পরিচালক ক্যাটাগরিকেলি উল্লেখ করেছেন, ‘টিকা না নেয়ার খেসারত দিচ্ছে পুরো আমেরিকা। গত এক মাসে বাড়তে বাড়তে তা এখন ৫০টি স্টেটেই বিস্তৃত হয়েছে। ওয়ালেনস্কি আরও উল্লেখ করেছেন, ডেল্টার ভয়ংকর রূপ বিপর্যস্ত করতে যাচ্ছে। তাই এখনও সময় আছে সকলের টিকা গ্রহণের। টিকা না নিলেই আক্রান্ত হবার আশংকা থাকবে। সিডিসি আশা করছে যারা এখনও টিকা নেয়নি, অবিলম্বে তারা তা গ্রহণ করবে।
মোট ১৬ কোটি ৪ লাখ আমেরিকান পূর্ণ ডোজের টিকা নিয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত । অর্থাৎ মোট জনসংখ্যার ৪৮%। অবশিষ্ঠ ৫২% এর মধ্যে ১০% বয়স ১২ বছরের কম। অর্থাৎ টিকা গ্রহণের উপযোগী আরও ৪০% কে টিকা দেয়া সম্ভব না হলে সারা আমেরিকা আবারও মহামারির কবলে পড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, টিকা নিতে এখন এপয়েন্টমেন্টের প্রয়োজন হচ্ছে না। নিজ নিজ চিকিৎসকের মাধ্যমেই তা নেওয়া যাচ্ছে। এমনকি ব্যস্ততম এলাকা, পার্ক, রেল স্টেশনেও টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। সকল হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ ইচ্ছা করলেই টিকা নিতে পারেন মার্কিনিরা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
