পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশটির প্রেসিডেন্টের সুজানা চাপুটোভার কাছে নিজের পরিচয় পত্র পেশ করেছেন। গত বুধবার দেশটির রাজধানী ব্রাটিস্লাভাতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্টের কাছে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনাবাসী রাষ্ট্রদূত মুহিতকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রদূত আব্দুল মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ পক্ষ থেকে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট সুজানা চাপুটোভাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ন্যায়-বিচার প্রতিষ্ঠা, সামাজিক অগ্রগতি ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আন্দোলনে সুজানা চাপুটোভার নেতৃত্ব ইউরোপের রাজনীতিতে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও এ সকল ইস্যু গুরুত্বপূর্ণ।
একই দিন স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক মহাপরিচালক রোমান বুজেকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও স্লোভাকিয়ার সাথে সম্পর্কিত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূত আব্দুল মুহিত ও রোমান বুজেক পরস্পরের সাথে আলোচনা করেন। এর মাঝে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যাকার দ্বিপাক্ষিক বাণিজ্য, সুসংহতকরণ, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্লোভাকিয়ার বিনিয়োগ আকর্ষণ, দুই দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের যোগাযোগ, শিক্ষা ও গবেষণা বিষয়ক অংশীদারিত্ব, টেকসই উন্নয়ন অভীষ্ট, কোভিড পরবর্তী সবুজ উন্নয়ন, টেকসই জ্বালানি সমাধান, জলবায়ুর পরিবর্তন রোধে টেকসই ও কার্যকরি সমাধান গ্রহণ, জ্বালানি সঙ্কট পূরণে দীর্ঘমেয়াদি ও টেকসই পদক্ষেপ গ্রহণ, রোহিঙ্গা সংকট এবং নিউক্লিয়ার শক্তি ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যাকার সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করা।
পাশাপাশি গত বুধবার সকালে রাষ্ট্রদূত আব্দুল মুহিত স্লোভাকিয়ার রাষ্ট্রাচার প্রধান রোমান হোবেনের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের মিশন উপ-প্রধান রাহাত বিন জামান উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
