প্রথম আরব নারী নভোচারী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের নোরা আল-মাতরুশি। হাজার হাজার আবেদন থেকে যে দুজনকে নির্বাচিত করা হয়েছে নোরা তাদের মধ্যে একজন। খবর আরব নিউজের।
ছোট বয়স থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন ২৮ বছর বয়সী শারজাহ’র এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সেই আগ্রহ থেকেই ছোট বয়সে স্কুলে গ্রহ এবং নক্ষত্র নিয়ে পড়াশুনা করেছেন।
কিন্তু তখনও আমিরাতের কোনও মহাকাশ মিশন ছিল না। তবে সুযোগ পেলে একদিন ঠিকই মহাকাশে পাবেন বলে আশা ছিল তার। কেননা তার পূর্বপুরুষরা নাবিক হিসেবে যে ঐতিহ্য শুরু করেছিলেন সেটির ধারাবাহিকতা রাখতে চেয়েছিলেন নোরা।
মৃদুভাষী নোরা বলেন, আমার মায়ের দিকের পরিবারের সদস্যরা নাবিক। তারা সাগর চষে বেড়ায়। আর গ্রিক ভাষায় ‘অ্যাস্ট্রোনাট’ মানে হচ্ছে ‘নক্ষত্রের নাবিক’।
নোরা এবং তার সহকর্মী ৩৩ বছর বয়সী মোহাম্মদ আল-মুল্লা এ বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র যাবেন। সেখানে নাসার জনসন স্পেস সেন্টারে গিয়ে নভোচারী হওয়ার প্রশিক্ষণ নেবেন এই দুজন।
এর আগে সুলতান আল-নেয়াদি এবং হাজ্জা আল-মানসুরি নামের আরও দুজন আমিরাতি নভোচারী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। তারা দুবাই বসেই রুশ ভাষা শেখা থেকে শুরু করে ওঠার প্রশিক্ষণও নিচ্ছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
