বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকায় যেতে পারবেন না আমিরাতবাসী। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে আরব আমিরাত ভ্রমণে এই দেশগুলো থেকে ২১ জুলাই পর্যন্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। মে মাসের শুরুতে দেশটির ন্যাশনাল এমারর্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইটে বলা হয়, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে। তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে।’
গতকালের ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকেরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
