তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস থেকে :
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু। বাংলাদেশকে ২৫ লাখ মডর্নার টিকা প্রদানের জন্যে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
এই প্রতিবেদকের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে সংগঠনের প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন এবং বাংলাদেশের বর্তমানে চরম দুঃসময়ে যুক্তরাষ্ট্রের এই টিকা দান এক অতি মহত কাজ যা বাংলাদেশের জণগন চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ আরো বলেন যে যুক্তরাষ্ট্র আরো কয়েকটি মাধ্যমে বাংলাদেশকে যে করোনা টিকা প্রদানের উদ্যেগ নিয়েছে তা যেন অতি তাড়াতাড়ি প্রদান করে।
লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশের প্রাণকেন্দ্র দেশি রেষ্টুরেন্টে গত ২৭ জুন সকালে সংগঠনের নেতৃবৃন্দ এই ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানানোর জন্য জমায়েত হন। এই সময় সংঠনের আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট কাজী মশহুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ, ট্রেজারার নাজমুল চৌধুরী প্রমুখ।
গত ২৬ জুন ঢাকাস্থ মার্কিন রাস্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা প্রদানের খবর প্রচারিত হবার পর নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেন।
এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিক তপন দেবনাথ বাংলাদেশের এই করোনাকালীন মহা সংকটসের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশে করোনা টিকা প্রদানের জন্য অনুরোধ করে চিঠি লেখার জন্য বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দকে অনুরোধ করলে প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি মমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত একটি পত্র গত ২৮ মে প্রেসিডেন্ট জো বাইডেনকে ই-মেল ও রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ করেন এবং ১ জুন হোয়াইট হাউজ থেকে ই-মেল যোগে পত্রের ইতিবাচক জবাব আসে।
লক্ষ্যণীয় বিষয় যে, এই পত্র প্রেরণের পর পরই যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ টিকা প্রদান করছে। এই কথা জোর দিয়ে বলা না গেলেও এই পত্র পেরণের পর থেকে বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে টিকা প্রাপ্তির খবর প্রকাশ হতে থাকে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
