জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এই দাবি আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।
সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সংবাদপত্র ঠিকানা’র ৩১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।
ঠিকানা’র ৩১ বছর পূর্তি ও ৩২ বছর পদার্পণ উপলক্ষে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। করোনা মহামারি কাটিয়ে বিপুল প্রবাসীর উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
এতে সূচনা বক্তব্য দেন ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটের জন ল্যু ও লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলিম্যান জহরান মমদানি, অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমার এবং নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র প্রার্থী অ্যান্ড্রু ইয়াং ও ক্যাথরিন গার্সিয়া।
অনুষ্ঠানে করোনার সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ঠিকানার পক্ষ থেকে এমন ১৫ জন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, ডা. প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এমডি, ডা. মাসুদুল হাসান, ডা. মোহম্মদ এম আলম এমডি, ডা. ফেরদৌস খন্দকার এমডি, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহম্মদ আলম নমি এবং আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহম্মদ ইসমাইল।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
