করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। ফলে দেশটির সঙ্গে আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে।
সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সোমবার (২৮ জুন) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে।
জানা গেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত সীমান্তের সব স্থলবন্ধর বন্ধ থাকবে। তবে আগের মতোই দুই দেশের মধ্যে মালবাহী যান চলাচল অব্যাহত থাকবে।
এর আগে সরকার গত ২৬ এপ্রিল (সোমবারর) সকাল ৬টা থেকে ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দেয়। এরপর কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। আগের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের সাধারণ চলাচল সাময়িকভাবে স্থলবন্দর দিয়ে স্থগিত থাকবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
