কোনো ধরণের রাজনৈতিক সমাধান না দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছেড়ে গেলে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এইচবিও এক্সিয়াসের সাথে দেয়া একটি সাক্ষাত্কারে মার্কিন সংবাদিক জোনাথন সোয়ানের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সতর্ক করেছেন। সাক্ষাতকারটি সোমবার প্রকাশ হয়েছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তান। বিষয়টি উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানে সিআইএ’র ঘাটি স্থানের অনুমতি দেয়া হবে না বলে নিজের অবস্থান পুনরাবৃত্তি করেছেন ইমরান খান।
ইমরান খান বলেন, এখনো পাকিস্তান ৩০ লাখ আফগান শরণার্থীর বরণ-পোষন দিয়ে যাচ্ছে। এছাড়া আফগান-মার্কিন যুদ্ধে কমপক্ষে ৭০ হাজার পাকিস্তানী প্রাণ দিয়েছে। এই যুদ্ধে আমরা যে কারো থেকে বেশি ত্যাগ শিকার করেছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা শুধু শান্তি চাই, কোনো সঙ্ঘাতে সম্পৃক্ত হতে চাই না।’ তিনি বলেন, ‘মার্কিনীদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে অবশ্যই দেশটিতে রাজনৈতিক সমাধান দিয়ে যেতে হবে’।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। আগামি সেপ্টেম্বরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
