ওবামার কুকুরের মৃত্যুর দেড় মাসের মাথায় মারা গেল জো বাইডেনের কুকুর।
শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই তথ্য জানান।
বাইডেন লেখেন, ১৩ বছর বয়সী জার্মান শেফার্ড ‘চ্যাম্প’ আজ বাড়িতে মারা গেছে।
২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। জো বাইডেনের সর্বক্ষণের সঙ্গী ছিল চ্যাম্প। শুধু হোয়াইট হাউসে নয়, চ্যাম্পকে দেখা গেছে রুপালি পর্দাতেও। চ্যাম্প ছাড়াও বাইডেনের আরও একটি কুকুর রয়েছে। তার নাম মেজর।
বাইডেন জানিয়েছেন, দীর্ঘ ১৩ বছর চ্যাম্প আমাদের বিশ্বস্ত সঙ্গী ছিলো এবং পুরো বাইডেন পরিবার তার সঙ্গ উপভোগ করেছে।
ওবামার কুকুরটির মৃত্যু হয়েছিল ক্যানসারে। পরিবার নিয়ে হোয়াইট হাউজে আসার পর কুকুরটিকে সঙ্গে নেন তিনি। তার দুই মেয়ের ভীষণ পছন্দের ছিল প্রাণীটি।
প্রায় এক দশক ধরে ওবামার পরিবারের সঙ্গে ছিল ওই কুকুর। মার্কিন প্রেসিডেন্টদের অনেকেই এভাবে খুব যত্ন করে কুকুর লালন-পালন করেন।
২০১৬ সালে কুকুরটিকে অপহরণের চেষ্টা করে ফেঁসে যান এক ব্যক্তি। নর্থ ডাকোটা থেকে আসা স্কট স্টকার্ট নামের ওই ব্যক্তি অস্ত্র নিয়ে সেজেগুজে ফন্দি করেছিলেন পোষা কুকুরটিকে চুরি করবেন। এ জন্য তিনি গাড়িতে অস্ত্রও নিয়ে এসেছিলেন। কিন্তু ওয়াশিংটন পুলিশের কাছে ধরা পড়ে যান।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
