যুক্তরাষ্ট্রে করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ বা ভারতীয় ধরন দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। এটিকে মার্কিন বিজ্ঞানীরা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগের ভ্যারিয়েন্ট বলে আখ্যা দিয়েছেন। এর আগে ১০ মে ডেল্টাকে উদ্বেগের ভ্যারিয়েন্ট হিসেবে শ্রেণিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিজ্ঞানীরা কোভিড-১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্টটি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন, কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট টিকা গ্রহণকারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে এখন পর্যন্ত যেসব নাগরিককে টিকা দেওয়া হয়নি তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিডিসি।
এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, খুব অল্প সময়ের মধ্যেই এটি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যেতে পারে।
ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রথম শনাক্ত হয়। এটি বি.১.৬১৭.২ হিসেবে পরিচিত। ডেল্টা ভ্যারিয়েন্ট কোভিড-১৯ ও আলফা ভ্যারিয়েন্ট উভয়ের চেয়ে বেশি সংক্রমণযোগ্য বলে মনে করা হয়। আলফা ভ্যারিয়েন্ট প্রথমে যুক্তরাজ্যে চিহ্নিত করা হয়েছিল। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।
ডেল্টা ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকরা শঙ্কায় রয়েছে। গত কয়েক দিনে করোনায় শনাক্ত ও মৃত্যুহার কমে এলেও ডেল্টার কারণে এ সংখ্যাটি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মলিকুলার মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক এবং ভাইরাসগুলো কীভাবে শ্বাসযন্ত্রের ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করে তার বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোস বলেন, ‘গবেষণার জন্য আমরা ডেল্টাকে আমাদের তালিকার শীর্ষে রেখেছি।’
যুক্তরাজ্যের বাইরে থেকে পাওয়া তথ্যে দেখা গেছে যে, ডেল্টা ভ্যারিয়েন্টটি কত দ্রুত প্রভাবশালী ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। প্রমাণ রয়েছে যে, এটি আলফা ভ্যারিয়েন্টের চেয়ে আরও বেশি সংক্রমণযোগ্য, যা আমরা এরই মধ্যে ভেবেছিলাম যে মূল করোনার চেয়ে এটি বেশি সংক্রামক হবে, বলেন অ্যান্ড্রু পেকোস।
এদিকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের হেলথ মেট্রিকস সায়েন্সের অধ্যাপক থিও ভোস বলেছেন, যুক্তরাষ্ট্র ডেল্টা প্রাদুর্ভাবের ঝুঁকিতে পড়েছে। কারণ এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলায় অবহেলা আছে।
খাদ্য ও ওষুধ প্রশাসনের ডা. স্কট গটলিব এই মূল্যায়নের সঙ্গে একমত জানিয়েছেন। চলতি সপ্তাহের রোববার সিবিএসের ফেসবুক দ্য ন্যাশনালকে তিনি বলেছেন, ডেল্টা রূপটি সম্ভবত যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভ্যারিয়েন্টে পরিণত হবে। দেশের যেসব অঞ্চলে টিকা দেওয়া হয়নি সেসব অঞ্চলে এর প্রকোপ বাড়তে পারে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
