প্রবাসীদের সুখ হচ্ছে পরিবারকে স্বচ্ছল রাখা। প্রচণ্ড রৌদ্রের তাপে কঠিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করা হয়, সেই টাকা থেকে নিজের খরচটা রেখে বাকি টাকাগুলো মাস শেষে দেশে পাঠালেই যেনো সব কষ্টের কথা ভুলে যান একজন প্রবাসী। তেমনি নিজ পরিশ্রমের টাকা থেকে ১০ হাজার টাকা দেশে পাঠিয়ে জীবন অনেকটা পাল্টে গেল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মোহাম্মদ পুর গ্রামের সানা উল্লা নামে এক বাহরাইন প্রবাসীর।
বাহরাইন ফাইনেন্সিং কোম্পানি (বিএফসি) এক্সচেঞ্জ, শেখ হামাদ রোড মানামা ব্রাঞ্চ থেকে কিছু দিন আগে দেশে টাকা পাঠান সানা উল্লাহ।
ব্রাঞ্চে কর্মরত সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বাংলাদেশ শাখার প্রধান) সবুজ মিলন জানান, বরাবরের মতো গত ১১ মে থেকে ১৩ জুন পর্যন্ত একটি অফার দেয় বিএফসি কোম্পানি। গত ১৩ এপ্রিল র্যাফেল ড্র হলে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা উল্লাহ। অন্যান্য পুরস্কারের মধ্যে দুই গ্রাম করে স্বর্ণ পেয়েছেন প্রায় ২০০ জন। একজন বাংলাদেশি হিসেবে নিজ কর্মস্থলে বাংলাদেশিকে পুরস্কৃত হতে দেখে আমি আনন্দিত।
গত ১৬ জুন গাড়িটি হস্থান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন ফাইনেন্সিং কোম্পানির সিইও দিপক নেয়ার, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সবুজ মিলন ও মার্কেটিং ম্যানেজার আরুন বিশ্বনানন্দন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
