স্পেন আওয়ামী লীগ একাংশের নেতৃবৃন্দ স্পেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশ দূতাবাসের হলরুমে সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্পেন আওয়ামী লীগ (একাংশ) এর সভাপতি মো. দুলাল সাফা ও সাধারণ সম্পাদক দবির তালুকদারের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল কাদের ঢালী, সৈয়দ মনির হোসেন, মো. শাহ আলম, সায়েম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, দুলাল সরকার, উপ প্রচার সম্পাদক কালাম সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেন শাখার সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ, রুবেল আহমদ, শরীফ আহমদ প্রমুখ। এসময় তারা নতুন কমিটির একটি কপি রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন।
সাক্ষাতকালীন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ও তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করার অনুরোধ জানান। স্পেনের আইন কানুন মেনে প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের অনুরোধ জানান রাষ্ট্রদূত।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
