যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বৈঠকটি চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ধারণা, বৈঠকটি চার ঘণ্টারও বেশি সময় ধরে চলতে পারে।
দ্য গার্ডিয়ান বলছে, বহুল প্রতিক্ষীত এ বৈঠকের জন্য গতকাল রাতে জেনেভায় পৌছেছেন বাইডেন। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় সেখানে পৌঁছান পুতিন। উভয়কেই স্বাগত জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাউ পারমেলিন।
বিবিসি জানিয়েছে, বৈঠকের জন্য বিমানবন্দর থেকে জেনেভার ভিলা লা ফ্রেঞ্জে সরাসরি চলে যান পুতিন। তারপরেই সেখানে উপস্থিত হন বাইডেন। বৈঠক শুরুর আগে বাইডেন ও পুতিনকে পাশে নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পারমেলিন বলেন, আশা করছি এই বৈঠক ফলপ্রসু হবে। উভয় দেশেই এতে লাভবান হবে। জেনেভা পৃথিবীর শান্তির শহর। আশা করছি এখান থেকে বিশ্বশান্তির জন্য কিছু বের হয়ে আসবে।
সাংবাদিকরা বাইডেন ও পুতিন উভয়কে প্রশ্ন করার চেষ্টা করলেও কেউ উত্তর দেয়নি বলে জানা গেছে। শুধুমাত্র পুতিনকে বিশ্বাসের প্রশ্নে মাথা নাড়েন বাইডেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হবে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে সাইবার হামলা, মানবাধিকার, ইউক্রেন, বেলারুশ প্রভৃতি প্রসঙ্গ। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উভয় দেশের প্রেসিডেন্ট আলোচনা করবেন। তারা আলোচনা করবেন কৌশলগত স্থিতিশীলতার বিভিন্ন ইস্যু নিয়ে। বিভিন্ন আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের উপায় নিয়ে তারা কথা বলবেন। করোনা মহামারি মোকাবিলাসহ আন্তর্জাতিক সমস্যা নিয়ে তারা বৈঠকে আলাপ করবেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
