বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের আয়োজনে ‘সংস্কৃতির বাজেট এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক অন্তর্জাল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন, রোববার রাত ৯টায় আয়োজিত এই আলোচনায় অংশ নেন- নাট্য গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভস’র প্রতিষ্ঠাতা বাবুল বিশ্বাস, গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগের সমন্বয়কারী কামরুল হাসান খান এবং কবি ও সংগঠক সাহেদ কায়েস।
বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের আহ্বায়ক রিজোয়ান রাজনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রাক্তন চেয়ারম্যান জাহিদ রিপন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সদস্য সচিব সোহাগ আশরাফ।
আয়োজনে সংহতি প্রকাশ করে ভিডিও বার্তা পাঠিয়েছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা, মূকাভিনয়গ্রন্থ প্রণেতা ও দেশের অন্যতম মূকাভিনয়শিল্পী জিল্লুর রহমান জন এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল।
২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ০ দশমিক ০৯৭ শতাংশ। আর তাতে ‘বিস্মিত, হতবাক এবং ক্ষুব্ধ’ দেশের সংস্কৃতি কর্মীরা। বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদও প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানায়।
বক্তরা একটি মানবিক, অসাম্প্রদায়িক, প্রগতিবাদী সমাজ নির্মাণে মানুষের চিন্তায় এবং মননে ইতিবাচক পরিবর্তন আনতে দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণের কথা পুনর্ব্যক্ত করেন। তারা জানান, এই সাংস্কৃতিক জাগরণ শুধুমাত্র সংস্কৃতি কর্মীদের শিল্পের প্রতি ভালোবাসা এবং একক প্রচেষ্টায় বেশি দূর এগিয়ে নেয়া সম্ভব নয়। এক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ অপরিহার্য।
বক্তরা বলেন, দেশে যখন সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা দৃশ্যমান হয়, নারী-শিশু নির্যাতন, মাদকাসক্তি ও অপসংস্কৃতির বিস্তার ঘটে, মানবিক বিপর্যয় দেখা দেয়- কেবল তখনই সবাই সংস্কৃতির ব্যাপক প্রসারের কথা বলে থাকেন। কিন্তু বাস্তবে এই অঙ্গনটি বেশ উপেক্ষিত।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দেশের সংস্কৃতিকে আরও বেগবান করার লক্ষ্যে এবং একটি মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সরকারকে সংস্কৃতির বাজেটে আরও নজর দেওয়ার দাবি জানান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
